
বন্দর প্রতিনিধি: ফুলেল অভ্যর্থণা, মিষ্টি মুখ ও কেক কেটে খ্যাতিমান ছড়া সাহিত্যিক ও নাট্যকার সাব্বির আহমেদ সেন্টুর জন্মোৎসব উদযাপন করেছে বন্দর থানা প্রেস ক্লাব। ২০ অক্টোবর মঙ্গলবার রাত ৮টায় বন্দর বাজারের কে কে টাওয়ারস্থ ক্লাব কার্যালয়ে এ উৎসব অনুষ্ঠিত হয়। অনাড়ম্বরপূর্ণ জন্মোৎসবে স্বতঃস্ফুর্তভাবে অংশ নেন ক্লাবের উপদেষ্টা রোটারিয়ান নূরুল ইসলাম,বাংলাদেশ ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজীর সাবেক হোস্টেল সুপার খ্যাতিমান কন্ঠশিল্পী গোলাম রসুল আজাদ, অভিনেতা মোঃ বশির খান, বন্দর থানা প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আবু সাঈদ মিয়া, সাধারণ সম্পাদক ডি এম মাইনুদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আহমেদ মুন্না, সমাজ কল্যাণ সম্পাদক মাহমুদুল হাসান, সদস্য ফখরুদ্দিন আহমেদ, নাজমুল হাসান সিয়াম, ইঐউঝ অপরাধ প্রতিরোধ কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মোমেন ইসলাম, হিলফুল ফুযুল শান্তি সংঘের সভাপতি মাহতাব হোসেন, সাদ্দাম হোসেন, নূরে আজিজ তুষার প্রমুখ। পরিশেষে সকলের মাঝে মিষ্টি পরিবেশন করা হয়। সহকর্মীদের ভালবাসায় সিক্ত হয়ে সাব্বির আহমেদ সেন্টু বলেন, সবাই আমাকে যেভাবে মূল্যায়ণ করছেন, সম্মান জানাচ্ছেন আমি আসলে ততো বড় নই, আমি নগণ্য একজন মানুষ। সারাজীবন চেষ্টা করেছি মানুষের কল্যাণে কাজ করতে এখনো করে যাচ্ছি। আমি আপনাদের কাছে দোয়া চাই আগামী দিনগুলোতেও যেন মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে পারি। তিনি আরো বলেন, সাংবাদিকতা যত সম্মানের ততো ঝুঁকির। দেশের স্বার্থে সাংবাদিকরা কখনো জীবনের পরোয়া করেনা। আমি মনে প্রাণে বিশ্বাস করি, আমরা সাংবাদিকরা আছি বলেই সমাজে অপরাধীরা ঘুরে দাড়াতে পারেনা। মাথাচাড়া দেওয়ার আগেই ধ্বংস হয়ে যায়। যারা সাংবাদিকদের নিয়ে বিরুপ মন্তব্য করেন তারা সমাজ তথা জাতির শত্রু।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.