
লিমন হায়দারঃ নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাসের সঙ্গে ট্রাকের ভয়াবহ সংঘর্ষে অন্তত ১৩জন নিহত হয়েছেন।আহত হয়েছেন আরও অন্তত ৩০ জন।আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টায় নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহত ও আহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা যায়নি।
বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক(এসআই) আলমগীর হোসেন দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান,খবর পেয়ে ঘটনাস্থলে থেকেই ১৩জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক,হাসপাতাল, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাণহানির সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।
ভয়াবহ এই দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য ওই সড়কটি দিয়ে যান চলাচল ব্যাহত হয়।পরে ধীরে-ধীরে সড়কটি যান চলাচলের জন্য স্বাভাবিক হয়ে আসছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.