
এম সাজেদুল ইসলাম (সাগর) নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের নবাবগঞ্জে সংরক্ষিত বনাঞ্চল থেকে অবৈধভাবে মূল্যবান শাল গাছ কাটার অভিযোগে মিজানুর ইসলাম (৩৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বন বিভাগ। সোমবার (১৯ অক্টোবর) দুপুর ১টায় চকনওদা এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মিজানুর ইসলাম উপজেলার হলাইজানা গ্রামের মকবুল ইসলামের ছেলে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার বিরামপুর চরকাই রেঞ্জের ভাদুরিয়া বিটের আওতাধীন চকনওদা এলাকার সংরক্ষিত বনাঞ্চলে একদল চক্র অবৈধভাবে গাছ কাটছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে ঘটনাস্থল থেকে গাছ কাটার সময় মিজানুর রহমানকে গ্রেপ্তার করা সম্ভব হলেও বাকিরা পালিয়ে যায়। এ সময় কেটে ফেলা ২টি শাল গাছ এবং গাছ কাটায় ব্যবহৃত ১টি কুড়াল জব্দ করেন বন কর্মকর্তারা।
ভাদুরিয়া বিটের বিট কর্মকর্তা এম এস নুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সরকারি বনাঞ্চল রক্ষায় তাদের এই অভিযান নিয়মিত পরিচালিত হয়। সংরক্ষিত বনের গাছ কাটার অপরাধে গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.