
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি ঃ শ্রীশ্রী শারদীয় দূর্গা পূজার মহা অষ্টমীতে পাইকগাছায় খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সাধারন সম্পাদক বিমান সাহা বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন করেছেন। ১৯ অক্টোবর সোমবার বিকেল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলা কেন্দ্রীয় পূজা মন্দির সরল কালিবাড়ী থেকে শুরু করে, পৌরসভা কেন্দ্রীয় পূজা মন্দির, পাইকগাছা বাজার পূজা মন্দির, শিববাটি পূর্বপাড়া পূজা মন্দির, শিববাটী সার্বজনীন পূজা মন্দির, কপিলমুনিতে কপিলেশ্বরী পূজা মন্দির, পূর্বপাড়া হরিসভা পূজা মন্দির, মিলন মন্দির কেন্দ্রীয় পূজা মন্দির, সিংহবাড়ী পূজা মন্দির, কাশিম নগর সাধুপাড়া পূজা মন্দির, বটতলা পূজা মন্দির পরিদর্শন ও ভক্তবৃন্দের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। এসময় উপস্থিত ছিলেন জেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহসভাপতি শ্রী রতন কুমার মিত্র, সহসভাপতি অধ্যাপক অজিত বিশ্বাস, যুগ্ন সম্পাদক অনিমেষ সরকার রিন্টু, সদস্য জগোদিশ চন্দ্র দে, দেবাশীষ দে, উপজেলা আহবায়ক প্রাণকৃষ্ণ দাশ, সদস্য সচিব হিমাদ্রী শেখর দে, পৌর সভাপতি বাবুরাম মন্ডল, সন্তোষ কুমার মন্ডল, সাংবাদিক কৃষ্ণ রায়, প্রভাষক রবিন্দ্র নাথ কর্মকার, শিক্ষক কার্তিক চন্দ্র দাশ, দিপংকর মন্ডল ও গনেশ চন্দ্র দত্ত। পরিদর্শন কালে তিনি পূজার সার্বিক বিষয়ে খোজ খবর নেওয়া সহ সুষ্ঠ, সুন্দর ও উৎসব মূখর পরিবেশে পূজা করার আহবান জানান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.