
পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে আগামী ২২ ও ২৩ অক্টোবর বৃহস্পতি ও শুক্রবার দুই দিনব্যাপী ১২তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে। নাজিরপুর সদর বাজার আলিয়া মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে প্রতিদিন আসর নামাজের পর থেকে মাহফিল শুরু হবে।
এতে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কুরআন ও ইসলামিক স্কলার মাওলানা আবদুল্লাহ আল-আমিন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য আলহাজ্জ মাসুদ সাঈদী। বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত হয়েছেন পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন ও জেলা বিএনপির আহ্বায়ক মো. নজরুল ইসলাম খান।
মাহফিলের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন
নাজিরপুর সদর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলামিন খান। তিনি বলেন, এই মাহফিলের মাধ্যমে মানুষ কোরআন-সুন্নাহর শিক্ষা গ্রহণের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও পারস্পরিক সম্প্রীতির বার্তা পাবে। মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। ধর্মপ্রাণ মুসল্লিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সহযোগিতা কামনা করছি।
আয়োজকদের পক্ষ থেকে পিরোজপুরসহ আশপাশের এলাকার সর্বস্তরের ধর্মপ্রাণ মুসলমানদের মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.