
বাঘা (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর বাঘা উপজেলার আড়ানী ইউনিয়নে শারদীয় দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী মোঃ তুহিন উদ্দিন। একই সঙ্গে আগামী ২০ অক্টোবর রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভা সফল করতে এক শতাধিকেরও বেশি মোটরসাইকেল নিয়ে শোডাউন করেছেন তিনি।
রোববার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় হরিপুর উচ্চবিদ্যালয় মাঠ থেকে শোডাউনটি শুরু হয়। পরে মোটরসাইকেল বহরটি আড়ানী ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে। এ সময় তুহিন উদ্দিন বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন এবং সার্বিক সহযোগিতা করার চেষ্টা করবেন বলে জানান।
মোঃ তুহিন উদ্দিন হরিপুর উচ্চবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও বাঘা উপজেলা জিয়া পরিষদের সন্মানিত সদস্য। এই শোডাউনে আড়ানী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় উপস্থিত ছিলেন বাঘা উপজেলা মৎস্যজীবী দলের সাংগঠনিক সম্পাদক মোঃ মশিউর রহমান রাঙা, আড়ানী ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মোঃ সিপরা, রাজশাহী জেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধার প্রজন্ম দলের সাবেক সদস্যসচিব মোঃ বকুল উদ্দিন, আড়ানী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ তারেক হোসেন, ছাত্রনেতা মোঃ রবিন ইসলাম, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আড়ানী ইউনিয়ন যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ শাহিনুর ইসলাম, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ রাজ্জাক, ১ নম্বর ওয়ার্ডের বিএনপি কর্মী মোঃ মতি সরকার এবং স্থানীয় সাংবাদিক ফজলুর রহমান মুক্তা প্রমুখ।
এ ছাড়া ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ মানুষ এই শোডাউনে অংশ নেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ গুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যরা। পূজার পরিবেশ শান্তিপূর্ণ রাখা, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সতর্ক থাকার বিষয়টি গুরুত্ব পাচ্ছে।
আড়ানী ইউনিয়নের হরিপুর দুর্গা মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জানান, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন হচ্ছে। ইতি মধ্যে মোঃ তুহিন উদ্দিনসহ অনেকেই আমাদের পূজামণ্ডপ পরিদর্শন করে খোঁজখবর নিয়েছেন। সবার সহযোগিতায় আনন্দমুখর পরিবেশে পূজা সম্পন্ন হবে বলে আমরা আশা করছি।....
এবং আগামী ২০ অক্টোবর রাজশাহীতে মাননীয় প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব মোঃ তারেক রহমানের আগমন উপলক্ষে আয়োজিত জনসভায় নেতাকর্মীদের অংশগ্রহণের আহ্বানও জানান মোঃ তুহিন উদ্দিন। জনসভা সফল করতে তিনি দলীয় নেতাকর্মী ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.