
নাটোর প্রতিনিধি : নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর এলাকায় ঘাসের জমির আইলের ওপর কলাগাছের নিচ থেকে একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করেছে র্যাব।
আজ রোববার (১৮ অক্টোবর) সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন র্যাব-৫, সিপিসি-২-এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজ আল আসাদ।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার রাতে নাটোর ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোপালপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পূর্ণকলস গ্রামের জনৈক সিদ্দিক চেয়ারম্যানের ঘাসের জমির আইলের ওপর কলাগাছের নিচে একটি বাজারের ব্যাগ পড়ে থাকতে দেখে র্যাবের সদস্যরা। ব্যাগটি সন্দেহজনক মনে হলে তল্লাশি চালিয়ে এর ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ওয়ান শুটারগান, একটি সুইচ গিয়ার চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়।
উদ্ধার করা আলামতগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুপুরে বড়াইগ্রাম থানায় জিডিমূলে হস্তান্তর করা হয়েছে ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.