
পাইকগাছা (খুলনা) প্রতিনিধি : খুলনার পাইকগাছায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় টেকসই সমাধান নিশ্চিত করণ ও স্থানীয় সরকার বাজেট প্রণয়ন ও প্রয়োজনীয়তা বিষয়ে সক্ষমতা বৃদ্ধির প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। ১৮ অক্টোবর রবিবার সকালে উপজেলা পানি কমিটির আয়োজনে উপজেলা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) সম্মেলন কক্ষে উপজেলা পানি কমিটির সভাপতি অধ্যাপক শেখ রুহুল কুদ্দুস এর সভাপতিত্বে বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের বাস্তবায়নে ও হেলভেটাস সুইস ইন্টারকোঅপারেশন সহযোগিতায় (অ্যাকসেস) প্রকল্পের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে আলোচনা করেন প্রকল্পের প্রজেক্ট ইঞ্জিনিয়ার মোঃ রোকনুজ্জামান। কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা পানি কমিটির সহ-সভাপতি আব্দুল হান্নান, অধ্যাপক সুধাংশু সরকার, ইউপি সচিব এসএম বাবলুর রহমান, সাংবাদিক জিএম মিজানুর রহমান, স্নেহেন্দু বিকাশ, এস এম আলাউদ্দিন সোহাগ, সাবেক ইউপি সদস্য সাংবাদিক কৃষ্ণ রায়, মাকসুদুর রহমান মুকুল ও জামসেদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক আবুল হোসেন, পূর্ণ চন্দ্র মন্ডল, শাহরিয়ার কবির ও শাহাজাহান বাদশা, সহকারী প্রকল্প কর্মকর্তা জবা রাণী দাশ, রেজাউল করিম, মনিরুজ্জামান শান্ত, মনিরুজ্জামান মনি, সেলিনা আক্তার লিলি, তাছলিমা খাতুন, কবরী সরকার, বিমল বিশ্বাস, আমজাদ হোসেন ও আরিফা সুলতানা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.