প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ১২:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৯:৪৮ পি.এম
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বিরলে লিফলেট বিতরণ

আতিউর রহমান, বিরল (দিনাজপুর)। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ১৮ অক্টোবর ২০২৬ রবিবার দেশব্যাপী সকল জেলা ও মহানগর শাখায় গ্যাস, বিদ্যুৎসহ বিভিন্ন সংকট মোকাবিলায় সরকারের তাৎক্ষণিক উদ্যোগ এবং উন্নয়ন কর্মকাণ্ডের তথ্যসংবলিত লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকালে উক্ত কর্মসূচিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দের সাথে বিরলের ০৩ নং ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী ও ঢেড়াপাটিয়া বাজারে লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের জাতীয় সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
এসময় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম, বিরল উপজেলা স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক (ভারপ্রাপ্ত) আসাদুল ইসলাম, সদস্য সচিব মুবাশ্বেরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মমিনুল ইসলাম, সদস্য সচিব আবুল কালাম আজাদসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। পরে সন্ধ্যায় বিরল পৌরশহরের বিরল বাজারে লিফলেট বিতরণ করেন নেতৃবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.