প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৯, ২০২৬, ১২:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৮, ২০২৬, ৯:৪৭ পি.এম
নাটোরে দুলুর প্রশংসায় ভারতীয় সহকারী হাই কমিশনার

নাটোর প্রতিনিধি : নাটোরে সৌহার্দ্যপূর্ন পরিবেশে দূর্গা পুজা উদযাপন হওয়ায় দুলুর প্রশংসা করেছেন ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী মনোজ কুমার। রাজশাহীতে নিযুক্ত ভারতীয় এই সহকারী হাই কমিশনার বলেন, ‘ নাটোরে এসে ভালো লাগছে। এখানে পুজা সৌহার্দ্যপূর্ন পরিবেশ পালন করা হচ্ছে।
শান্তিপূর্ন পরিবেশ বজায় রাখতে এখানকার এমপি জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু টিম নিয়ে সব মন্দির দেখভাল করছেন। নাটোরের মানুষ অনেক শান্তি প্রিয়।’ হুইপ দুলুর এমন সুন্দর তৎপরতায় আমি মুগ্ধ।
রোববার দুপুরে শহরের বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এসময় জাতীয় সংসদের হুইপ দুলু বলেন, ‘স্বাধীনতার পরে এমন উৎসব মুখর পরিবেশে আর কখনো এ পূজা উদযাপন হয়নি।
গতবারের চেয়ে এবার ৩৫টি মন্দিরে এ পুজা বেশি হচ্ছে। অতিতের চেয়ে হিন্দুরা এখন নিরাপদ। বাংলাদেশ সম্পৃতির দেশ এটা প্রমানিত হয়েছে। আমাদের কোন ভেদাভেদ নেই। আমরা বাংলাদেশি এটাই আমাদের পরিচয়।
পুজা শেষ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের সাথে থাকবো।’ এরআগে সহকারী হাই কমিশনার সাড়ে ১২টার দিকে নাটোরে পৌছান। পরে জাতীয় সংসদের হুইপ এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সাথে নিয়ে শহরের শ্রী শ্রী বৃন্দাবন বিহারী জিউ আখড়া পূজা মন্ডপ, বৈকালী পূজা মন্ডপসহ শহরের বিভিন্ন পূজামণ্ডপ গুলো পরিদর্শন করেন। মন্ডপ পরিদর্শন কালে জেলা বিএনপির নেতা কমর্ী ও হিন্দু সম্প্রদায়ের নেতারা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.