
ইয়ানূর রহমান : যশোরের চৌগাছার পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক ওয়াহিদুল ইসলাম সবুজের জানাজায় লাখো মানুষ অংশ নিয়েছেন। তাঁকে শেষ বিদায় জানাতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, সুধীজনসহ সর্বস্তরের মানুষ সমবেত হন।
শনিবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে পাশাপোল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে তাঁর স্মরণে আলোচনা সভা ও জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত মানুষের মধ্যে শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এম এ সালাম, সাবেক সভাপতি জহরুল ইসলাম, পাশাপোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জসিম উদ্দিন সরকার শ্রাবণ, উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা গোলাম মোরশেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আলিমুদ্দিন খান ও মুস্তাফিজুর রহমান মোস্তাক।
এ ছাড়া উপস্থিত ছিলেন পাতিবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান লাল, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি কামাল আহমেদ ও রহিদুল ইসলাম খান, ধুলিয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুর রহমান মমিন, পাশাপোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা আব্দুল কাদের, পাশাপোল ইউনিয়ন বিএনপির সভাপতি ডা. জহরুল হক, উপজেলা বিএনপির সাবেক সদস্য এনামুল হক এবং ওসমান আলী।
জানাজায় প্রয়াত চেয়ারম্যানের ভাই হায়দার আলী ও রোনুরজ্জামান, শরিফুজ্জামান শিমুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
দলমত-নির্বিশেষে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে প্রয়াত চেয়ারম্যান ওয়াহিদুল ইসলাম সবুজকে শেষ বিদায় জানানো হয়।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.