
সোহেল সানী, পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদ্যাপন উপলক্ষে পার্বতীপুর মডেল থানা পুলিশের উদ্যোগে আইন-শৃঙ্খলা সংক্রান্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। সভায় দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষ্যে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, যানবাহন নিয়ন্ত্রণ, জননিরাপত্তা ও পূজামণ্ডপের নিরাপত্তা বিষয়ে আলোচনা করা হয়।
আজ শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে পার্বতীপুর মডেল থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: ওয়াদুদ।
সভায় পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ, পার্বতীপুর প্রেস ক্লাব সভাপতি মাহফিজুল ইসলাম রিপন, সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, ১৫০টি পুজা মন্ডপের সভাপতি-সাধারন সম্পাদক ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পার্বতীপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আ: ওয়াদুদ বলেন, সভায় উপস্থিত পূজা উদ্যাপন কমিটির নেতৃবৃন্দ উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণ করে দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা ও ব্যবস্থাপনা সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং করণীয় সম্পর্কে তাঁদের মতামত ও পরামর্শ তুলে ধরেন।
দুর্গাপূজা নির্বিঘ্ন, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে পূজার আগে, পূজা চলাকালে এবং প্রতিমা বিসর্জন ও পূজা-পরবর্তী সময়ে নিরাপত্তা নিশ্চিত করতে তিন স্তরের নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ।
পার্বতীপুর পুজা উদযাপন কমিটির সভাপতি কৈলাশ প্রসাদ সোনার বলেন, শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে ইতোমধ্যে আইন-শৃঙ্খলা বিষয়ক কমিটির একাধিক সভা অনুষ্ঠিত হয়েছে। পূজা মন্ডপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করবে।
পার্বতীপুর মডেল থানার পুলিশের উপ-পরিদর্শক পিন্টু চন্দ্র দাস বলেন, উপজেলার ১০ ইউনিয়ন ও পৌরসভায় ১৫০টি দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে। মন্ডপে দর্শনার্থীদের নিরাপত্তা ব্যবস্থায় বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। পুলিশের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।
পার্বতীপুর পুজা উদযাপন কমিটির সাধারন সম্পাদক দিপেশ চন্দ্র সিংহ বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং ধর্মীয় উৎসব নির্বিঘ্নে উদযাপনের পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। অতীতের ধারাবাহিকতায় এবারও শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদযাপিত হবে আশা করছি।
পার্বতীপুর-ফুলবাড়ী (সার্কেল) অতিরিক্ত পুলিশ সুপার নব কুমার বিশ্বাস বলেন, জেলা পুলিশের পক্ষ থেকে দুর্গাপূজা উৎসবমুখর করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ তৎপর থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.