
পিরোজপুর প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পিরোজপুরের নাজিরপুর উপজেলার ৩নং দেউলবাড়ী-দোবড়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশের সনাতন ধর্মাবলম্বীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন দেউলবাড়ী-দোবড়া ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ নাইমুল হাসান হাওলাদার।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, শারদীয় দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির আবহমান সংস্কৃতি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনার এক অনন্য প্রতীক। এ উৎসব মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা ও ঐক্যের বন্ধনকে আরও সুদৃঢ় করে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণে দুর্গাপূজা হয়ে ওঠে আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মিলনমেলা।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে প্রত্যেক ধর্মের মানুষ নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান স্বাধীনভাবে পালন করবেন—এটাই আমাদের প্রত্যাশা।
নাইমুল হাসান হাওলাদার বলেন, দেউলবাড়ী-দোবড়া ইউনিয়নকে একটি শান্তিপূর্ণ, মানবিক ও সম্প্রীতিপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে সকল ধর্ম ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে ঐক্য বজায় রাখা জরুরি। সুখে-দুঃখে একে অপরের পাশে দাঁড়ানো এবং সামাজিক সম্প্রীতি অটুট রাখার মধ্য দিয়েই একটি সুন্দর সমাজ গড়ে তোলা সম্ভব। দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সংশ্লিষ্ট সবার প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
তিনি আরও বলেন, উৎসবের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের প্রতিটি মানুষ নিরাপদে ও নির্বিঘ্নে তা উদ্যাপন করতে পারেন। তাই আসুন, সব ধরনের হিংসা-বিদ্বেষ ও বিভেদ ভুলে পারস্পরিক শ্রদ্ধা, সহমর্মিতা এবং সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলি।
পরিশেষে তিনি দেউলবাড়ী-দোবড়া ইউনিয়নবাসীসহ দেশের সব সনাতন ধর্মাবলম্বীর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন এবং শারদীয় দুর্গাপূজার সর্বাঙ্গীণ সাফল্য প্রত্যাশা করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.