
লিমন হায়দারঃ ফুলবাড়ী থানা পুলিশের মাদক বিরোধী এক অভিযানে ফুলবাড়ী পৌর শহরের পৌর বাজার থেকে গত ১৪ই অক্টোবর (বুধবার)সন্ধ্যায় মৃত পশুরাম প্রসাদ গুপ্তার ছেলে শ্রী আকাশ গুপ্তকে ১৫ পিস ইয়াবা সহ গ্রেফতার করে।
এছাড়াও শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরো ৪জনকে আটক করতে সক্ষম হয় ফুলবাড়ী থানা পুলিশ।
২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সারণী ২৯/ক-৩৬/১ধারায় মামলা নং-২০/২৬ মোতাবেক আজ ১৫ অক্টোবর(বৃহস্পতিবার) সকাল ১১টায় মাদক কারবারী আকাশ সহ অন্যান্য আসামিদের আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম জানান,সব ধরনের মাদকের বিরুদ্ধে আমাদের এই অভিযান অব্যাহত আছে।আগামীতেও তা বলবৎ থাকবে।মাদকের সাথে আর কোন আপোষ নয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.