
এস,আর শরিফুল ইসলাম রতন, লালমনিরহাট : আসন্ন ১৬ অক্টোবর ২০২৬ ইং শারদীয় দুর্গাপূজা উপলক্ষে লালমনিরহাট সদর উপজেলার ১৬২ টি পূজা মণ্ডবে প্রতিটি মন্ডবে ১০ জন কে ১০ কেজি করে চাউল ও ১ টি করে শাড়ি বিতরণ করেছেন।
সদর উপজেলা ১৬২ টি পূজা মন্ডপে মোট বরাদ্দ ৯৭ টন ২০০ কেজি চাউল সরকারি অনুদান বরাদ্দ । দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপন ও পূজামণ্ডপগুলোর আয়োজনে সহযোগিতা করার লক্ষ্যে এ সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার ( ১৫ অক্টোবর) বিকালের দিকে লালমনিরহাট কালেক্টরেট -মাটে জি,আর চাউল বিতরণ করা হয়েছে।
লালমনিরহাট জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, রাশেদুল হক প্রধান সভাপতিত্বে বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শারদীয় দুর্গোৎসবকে ঘিরে ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা, ভ্রাতৃত্ব, শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়।
সবার সম্মিলিত অংশগ্রহণে শারদীয় দুর্গোৎসব আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতির মহামিলনে পরিণত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথ হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু,মাননীয় মন্ত্রী দুর্যোগ ও ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ প্রশাসক ও লালমনিরহাট জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক একেএম মমিনুল হক, জেলা পুলিশ সুপার মোঃ আসাদুজ্জামান আসাদ, লালমনিরহাট পৌরসভার প্রশাসক আফরোজা বেগম,লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী অফিসার, মনোনিতা দাস। পৌর-বিএনপির সভাপতি মোঃ আফজাল হোসেন। পুজা-মন্ডব উদযাপন পরিষদের সকল ইউনিয়নের সভাপতি-সাধারণ সম্পাদক এবং সিনিয়র নেতৃবৃন্দসহ উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের দায়িত্বে থাকা কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.