
তালতলী (বরগুনা) প্রতিনিধি: মোঃ মমিন আকন বরগুনার তালতলী উপজেলার ১নং পচাকোড়ালিয়া ইউনিয়নে ২২ দিনের মাছ ধরার নিষেধাজ্ঞা চলাকালে জেলেদের মাঝে ২৫ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।
সরকারি সহায়তার চাল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় জেলেরা। এ সময় তাঁরা সরকার ও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রুহুল আমিন মুন্সীকে ধন্যবাদ জানান।
স্থানীয় জেলেরা জানান, মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা থাকায় এ সময়ে তাঁদের উপার্জন বন্ধ হয়ে যায়। এতে পরিবার-পরিজন নিয়ে সংসার চালাতে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এমন পরিস্থিতিতে সরকারি সহায়তা হিসেবে চাল পাওয়ায় তাঁদের কিছুটা স্বস্তি ফিরেছে।
জেলেরা আরও জানান, নিষেধাজ্ঞার সময়ে সরকারি সহায়তা তাঁদের পরিবারের খাদ্যসংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ জন্য তাঁরা সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার প্রত্যাশা জানান।
চাল বিতরণ কার্যক্রমে ১নং পচাকোড়ালিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ রুহুল আমিন মুন্সী এবং মৎস্য অফিসের কর্মকর্তাসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
জেলেদের প্রত্যাশা, সরকারি সহায়তা অব্যাহত থাকবে এবং প্রকৃত ও নিবন্ধিত জেলেরা যথাযথভাবে তাঁদের প্রাপ্য সহায়তা পাবেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.