
ইয়ানূর রহমান : যশোরের শার্শায় বিশেষ ক্ষমতা ও বিস্ফোরক দ্রব্য আইনের একটি মামলায় সন্দেহভাজন হিসেবে ২ আওয়ামী লীগ কর্মীকে পুলিশ আটক করেছে। আটককৃতরা হলেন শার্শার গোগা ইউনিয়ন আওয়ামী লীগের স্বাস্থ্য ও জনসংখ্যাবিষয়ক সম্পাদক হযরত আলী (৬৫) ও দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল আজিজ (৫০)।
পুলিশ জানায়, মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে উপজেলার পাঁচভূলাট মাঝেরপাড়া গ্রামের নিজ বাড়ি থেকে হযরত আলীকে আটক করা হয়। ও বুধবার রাত ১টার সময় শার্শার দক্ষিণ বুরুজবাগান গ্রামের নিজ বাড়ি হতে আব্দুল আজিজকে আটক করা হয়।
বুধবার (১৪ অক্টোবর) দুপুরে পুলিশ জানায়, চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে শার্শা থানার অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। গত ১৯ সেপ্টেম্বর দায়ের করা একটি মামলার তদন্তে তাঁকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়।
মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি এবং বিস্ফোরক দ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় দায়ের করা হয়েছে। এর এফআইআর নম্বর ২৩ এবং জিআর নম্বর ৩০২।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, আটক হযরত আলী ও আব্দুল আজিজকে বুধবার পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। থানা এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.