প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৬, ২০২৬, ৬:৩৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ৬:২৩ পি.এম
চাঁপাইনবাবগঞ্জ২ আসনের এমপি নাচোল স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু শনাক্তকরণ কীট উপহার দিলেন

মোঃ ইব্রাহীম বাবু, স্টাফ রিপোর্টার- চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় নিজ অর্থায়নে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিজ অর্থায়নে ডেঙ্গু শনাক্তকরণ কীট(উপকরণ) প্রদান করেছেন।
আজ বুধবার সকাল বেলা ১১টায় নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএনএফপিএ ডাঃ ফারহানা নবীর সভাপতিত্বে হাসপাতাল সভা কক্ষে কীট হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মিজানুর রহমান। এসময় ডেঙ্গু সম্পর্কে সচেতনতামূলক পরামর্শ প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাস ও ইউএইচএফপিএ ডাঃ ফারহানা নবী। পরে হাসপাতাল চত্বরে পরিস্কার পরিচ্ছন্নতা ও ডেঙ্গু মশা জন্মে এমন আধার চিহ্নিত ও পরিস্কার অভিযানে অংসগ্রহণ করেন। এ অভিযানে হাসপাতাল চত্বর পরিস্কার পরিচ্ছন্নতা অভিযানের সংসদ সদস্য ড. মীজানুর রহমান, হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী ও স্বেচ্ছাসেবক দল অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.