
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় ঘুমন্ত অবস্থায় বিষাক্ত সাপের দংশনে মোছাম্মৎ মোছলেহা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছেl বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টার দিকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য মোমতাজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। মৃত মোছলেহা খাতুন উপজেলার হবিরবাড়ি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের পাড়াগাঁও পাঁচপাই এলাকার বাঁশবাড়ি গ্রামের বাসিন্দা। তিনি মো: সানোয়ার ওরফে ছনু মিয়ার স্ত্রী। পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় মোছলেহা খাতুনের বাম হাতে বিষাক্ত সাপ দংশন করে। পরে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে রাত ৪টার দিকে তাকে সাপের বিষের প্রতিষেধক দেয়া হয়। তবে তার শারীরিক অবস্থার উন্নতি না হওয়ায় বুধবার সকাল ৯টার দিকে আবারো ইনজেকশন দেয়া হয়। এরপর সকাল ১০টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.