
ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নাহিদা (৭) ও ফাতেমা (৩) নামে দুই সহোদর শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের কাতলামারী গ্রামে নিজ বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুই শিশু ওই গ্রামের শাহাবুদ্দিনের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির নতুন ঘরে বৈদ্যুতিক ওয়্যারিংয়ের কাজ চলছিল। এ সময় স্টিলের দরজার ফাঁক দিয়ে বৈদ্যুতিক তার নেওয়ার কারণে দরজাটিতে বিদ্যুতের সংযোগ তৈরি হয় বলে ধারণা করা হচ্ছে। ঘুম থেকে উঠে বড় বোন নাহিদা দরজা খুলতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এ সময় ছোট বোন ফাতেমা তাকে বাঁচাতে গিয়ে স্পর্শ করলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই দুই বোনের মৃত্যু হয়। ভালুকা মডেল থানা ওসি জাহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.