
ইয়ানূর রহমান : কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যশোর জেলা শাখার সভাপতি শহিদুল ইসলাম মিলনকে উন্নত চিকিৎসার জন্য যশোর কেন্দ্রীয় কারাগার থেকে সোমবার (১২ অক্টোবর) দুপুরে ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে ঢাকায় পাঠানো হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার আবিদ হাসান।
তিনি জানান, শহিদুল ইসলাম মিলনকে ঢাকার পিজি হাসপাতাল অথবা জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ভর্তি করা হতে পারে। তবে তাঁকে কোন হাসপাতালে ভর্তি করা হবে তা এখনো নিশ্চিত হয়নি।
এর আগে রোববার সকালে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরীক্ষা শেষে বিকেলে তাঁকে যশোর কেন্দ্রীয় কারাগার হাসপাতালে ফিরিয়ে নেওয়া হয়। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন।
এদিকে রোববার সন্ধ্যায় শহিদুল ইসলাম মিলনের মৃত্যুর গুজব ছড়িয়ে পড়লে তা নাকচ করে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হওয়ার কথা জানান কারাগারের জেলার আবিদ হাসান।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.