
আমতলী (বরগুনা) প্রতিনিধি। বরগুনার আমতলীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লী (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৫টা দিকে আমতলী থানাধীন আঠারোগাছিয়া ইউনিয়নের, দক্ষিণ চাওলা এলাকার পাগলা সেলিমের হাটে এ অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর পুলিশ ফাঁড়িতে কর্মরত উপপরিদর্শক (এসআই) মো. জলিল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল সেলিমের দোকানের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় সেখান থেকে ৯০ গ্রাম গাঁজাসহ মো. সাইফুল ইসলাম মুসুল্লীকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার সাইফুল ইসলাম মুসুল্লী আমতলী উপজেলার ২ নম্বর কুকুয়া ইউনিয়নের পূর্ব চুনাখালী গ্রামের মো. তোতা মুসুল্লীর ছেলে।
আমতলী থানার অফিসার ইনচার্জ মো: ইয়াকুব হোসেন বলেন, এ ঘটনায় আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা করা হয়েছে পরবর্তী সময়ে গ্রেপ্তার কৃত ব্যক্তিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ কারবার প্রতিরোধে আমতলী থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.