
জালাল উদ্দিন, সাঁথিয়া (পাবনা) প্রতিনিধিঃপাবনার সাঁথিয়ায় বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বিনামূল্যে ৩ মাস মেয়াদী সেলাই প্রশিক্ষণের শুভ উদ্বোধন করা হয়েছে।রোববার(১১অক্টোবর) সাঁথিয়া পৌর সদরে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার প্রধান কার্যালয়ে সৃজনী সমাজ কল্যাণ সংস্থার সভাপতি আকলিমা পারভীন এর সভাপতিত্বে এবং সংস্থার নির্বাহী পরিচালক আমিরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঁথিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোহাঃ আলমগীর কবীর।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জামায়াতে ইসলামী সাঁথিয়া পৌর শাখার আমীর হাফেজ মাওঃ আব্দুল গফুর।এ সময় উপস্থিত ছিলেন গোপালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক,মোতালেব হোসেন বিশ^াসসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.