প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১৪, ২০২৬, ১০:১৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৬:৪৪ পি.এম
গোয়াইনঘাটে দুর্বৃত্তদের হামলায় বদরুল নামের এক যুবক নিহত, আহত ১

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি : দুর্বৃত্তদের হামলায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে বদরুল আলম (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনা নিহত বদরুলের সাথে থাকা অপর ব্যক্তি সাদেক মিয়া গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। আহত সাদেক মিয়া বর্তমানে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত বদরুল আলম( ৩২) উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের হাদারপার গ্রামের মৃত মাওলানা তজম্মুল আলীর ছেলে। এবং তার সাথে থাকা আহত অপর ব্যক্তি সাদেক মিয়া লামার হাদারপার( ভৈরবী বস্তী) গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিএনপি রাজনীতির পাশাপাশি বদরুল আলম বালু ও গরুর খামারের ব্যবসার সাথে যুক্ত ছিলেন। রোববার ভোরে ফজরের নামাজের সময় তার সঙ্গে থাকা সাদেক মিয়ার গুরাগ্রামে সোনা মিয়ার বাড়ির সামনে রাস্তার পাশে আসা মাত্রই হামলাকারীরা কাদের উপর দেশীয় অশ্রু দিয়ে এলোপাতাড়ি আঘাত করে নিহত বদরুল ও সাদেক মিয়া কোন উপায়ন্তর না পেয়ে চিৎকার দিলে স্থানীয় বাসিন্দা সোনা মিয়া ঘটনাস্থলে এগিয়ে যান। এসময় তুহিন ও শাহিন নামে দুইজন দুর্বৃত্তকে ধারালো ছুলফি দিয়ে বদরুল কে এলোপাতাড়ি আঘাত করতে দেখেন। এ সময় সোনা মিয়া তাদেরকে বাধা দেওয়ার চেষ্টা করলেও হামলাকারীরা তার কথা শোনেনি বলে জানান।
পরে সোনা মিয়া স্থানীয় চেয়ারম্যান ও গন্যমান্য ব্যক্তিদের ফোন দিলে ফোন রিসিভ করেনি। পরে আহত সাদেক নিহত বদরুলের স্বজনদের মুঠো ফোনে কল দেন। স্বজনরা ঘটনাস্থলে এসে বদরুল ও সাদেককে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
নিহতের বড় ভাই আখলাকুল আম্বিয়া বলেন, ভোর রাত পোনে ৫ টার দিকে বদরুলের সাথে থাকা সাদেক আমার ছোট ভাই মাহবুব কে ফোন করে বাঁচানোর আকুতি জানায়। এরপর থেকেই ফোনটি বন্ধ পাওয়া যায়। পরে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করি। পরে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসক বদরুল কে মৃত ঘোষণা করেন।
তিনি আরোও অভিযোগ করেন,স্থানীয় মনরতল বাজার থেকে ব্যবসায়িক টাকা নিয়ে ফেরার পথে মোটরসাইকেল আটকিয়ে গুরাগ্রামের শাহিন,তুহিন ও মামুন সহ কয়েকজন তার ভাইকে হত্যা করেছে।
এদিকে, ঘটনার খবর পেয়ে গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ ওমর ফারুক সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। ঘটনাস্থল থেকে বদরুল ও সাদেকের ব্যবহৃত টিভিএস মোটরসাইকেল উদ্ধার করে। এবং তদন্তের জন্য মোটরসাইকেলটি জব্দ করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, রোববার ফজরের নামাজের সময় বদরুল ও সাদেকের মোটরসাইকেলের গতিরোধ করে তাদের ওপর হামলা চালনো হয়। এ ঘটনায় বদরুল নিহত হয়েছেন এবং সাদেক চিকিৎসাধীন রয়েছেন। প্রত্যক্ষদর্শী একাধিক ব্যক্তির নাম বলেছেন। তবে কি কারনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আর কেউ জড়িত রয়েছে কিনা তদন্ত চলছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.