
মোঃ ইব্রাহীম বাবু,স্টাফ রিপোটার- আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল-গোমস্তাপুর-ভোলাহাট) আসনে নির্বাচনী প্রচারণায় মুখর হয়ে উঠেছে এলাকা। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ড. মু. মিজানুর রহমানের সমর্থনে নাচোলে এক বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (০৭ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩'টায় নাচোল হাটচাতালে আয়োজিত এই সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ড. মু. মিজানুর রহমান। নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলীর সভাপতিত্বে এবং পৌর আমীর মনিরুল ইসলামের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমীর আবুজার গিফারি ও জেলা সহ-সেক্রেটারি তথা নির্বাচন পরিচালনা কমিটির পরিচালক ইয়াহ্ইয়া খালেদ।
প্রধান অতিথির বক্তব্যে ড. মু. মিজানুর রহমান বলেন, "আমরা এমন এক সমাজ গড়তে চাই যেখানে সন্ত্রাস, চাঁদাবাজি, ঘুষ ও দুর্নীতির কোনো স্থান থাকবে না। জনপদে শান্তি ও ন্যায়বিচার তথা ইনসাফ কায়েমের লক্ষ্যে আমি আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশা করছি।" তিনি আগামী নির্বাচনে 'দাঁড়িপাল্লা' প্রতীকে ভোট দিয়ে এই জনপদে আমূল পরিবর্তনের আহ্বান জানান। সভায় আরও বক্তব্য রাখেন: নাচোল পৌর নায়েবে আমীর ডাঃ রফিকুল ইসলাম। গোমস্তাপুর উপজেলা আমীর ইমামুল হোদা। চাঁপাইনবাবগঞ্জ জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট ইসাহাক। সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মারুফুল ইসলাম।এছাড়াও স্থানীয় জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ সভায় অংশ নেন। বক্তারা একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের রায় প্রতিফলিত করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.