প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ১১, ২০২৬, ৫:৪৭ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১০, ২০২৬, ৬:৩৩ পি.এম
ভালুকায় দুর্গাপূজা উপলক্ষে হাতেম খানের পক্ষ থেকে ১৪০০ মানুষের মাঝে শাড়ি-লুঙ্গি বিতরণ

ভালুকা ময়মনসিংহ প্রতিনিধি শ্রী শ্রী শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এবারও ময়মনসিংহের ভালুকায় শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। ভালুকা পৌর বিএনপির সংগ্রামী আহ্বায়ক আলহাজ্ব হাতেম খানের পক্ষ থেকে ১ হাজার ৪০০ মানুষের মাঝে শারদীয় শুভেচ্ছা উপহার হিসেবে এসব শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। শনিবার (১০ অক্টোবর ২০২৬) দুপুর ২টায় ভালুকা বাজারের উপজেলা কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় ভালুকা পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে এ ধরনের উদ্যোগকে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার একটি ইতিবাচক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.