
প্রতিনিধি,শিবপুর ( নরসিংদী ) : নরসিংদী–৩ (শিবপুর) আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী ও নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী নির্বাচনকে কেন্দ্র করে শান্তিপূর্ণ ও গঠনমূলক রাজনৈতিক পরিবেশ বজায় রাখার আহ্বান জানিয়েছেন।সম্প্রতি তাঁর বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রচারণার বিষয়ে প্রতিক্রিয়া জানিয়ে তিনি বলেন, নির্বাচন গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া। এখানে প্রতিযোগিতা থাকবে, মতপার্থক্য থাকবে—এটাই স্বাভাবিক। তবে আমি বিশ্বাস করি, জনগণ সবসময় সত্য ও কাজের মূল্যায়ন করেন। বিভ্রান্তিকর বা অপপ্রচারে মানুষ দীর্ঘদিন প্রভাবিত হয় না। শিবপুর উপজেলাকে একটি মাদক-সন্ত্রাস,চাঁদাবাজ নির্মূল ও নিরাপদ বাসযোগ্য শিবপুর গড়তে ধানেরশীষে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানান মনজুর এলাহী। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শিবপুর ও নরসিংদীর মানুষের পাশে থেকে শিক্ষা, সামাজিক ও মানবিক নানা কর্মকাণ্ডে কাজ করে আসছিএবং জনসেবাই আমার রাজনীতির মূল লক্ষ্য।নেতাকর্মীদের উদ্দেশ্যে মনজুর এলাহী বলেন, কোনো ধরনের উসকানি বা নেতিবাচক কর্মকাণ্ডে জড়ানো যাবে না। আমরা মানুষের কাছে যাব, আমাদের কাজ ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরব। জনগণের রায়ই চূড়ান্ত।ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে "বিজয়ী করুন"। অতীতে শিবপুর তথা নরসিংদীবাসীর উন্নয়নে যেভাবে কাজ করেছি, ভবিষ্যতেও সেই ধারাবাহিকতা বজায় রেখে এলাকার সার্বিক উন্নয়নে কাজ করে যাব।মনজুর এলাহী আশাবাদ ব্যক্ত করে বলেন,শিবপুরের জনগণ সচেতন এবং তারা উন্নয়ন, সততা ও জনসেবার ভিত্তিতেই তাদের সিদ্ধান্ত নেবেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.