
নজরুল ইসলাম, লামা (বান্দরবান) প্রতিনিধি: বান্দরবানের লামায় মাদক ও সন্ত্রাসবিরোধী র্যালি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ অক্টোবর) লামা উপজেলা যুবদল, লামা পৌর যুবদল ও লামা উপজেলা ছাত্রদলের যৌথ উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। র্যালিটি লামা বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।
বান্দরবান জেলা বিএনপির সদস্যসচিব জাবেদ রেজার নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
র্যালিতে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ বিন ওমর, জেলা যুবদলের সহসভাপতি কাশেম, জেলা ছাত্রদলের সদস্যসচিব শহিদুল ইসলাম, লামা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাফায়েত রাশেল এবং লামা পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামির হোসেনসহ স্থানীয় নেতাকর্মীরা।
কর্মসূচিতে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং অপরাধ প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। বক্তারা বলেন, সমাজ থেকে মাদক ও সন্ত্রাস নির্মূলে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও রাজনৈতিক সংগঠনগুলোকে সচেতনতা তৈরিতে এগিয়ে আসতে হবে।
র্যালি-পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে বান্দরবান জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুর্শেদ বিন ওমর বলেন, “বান্দরবানের লামায় আওয়ামী লীগের দোসররা যাতে অপশক্তি হিসেবে মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। কেউ কোনো অপরাধে জড়িত থাকলে আইন নিজের হাতে তুলে না নিয়ে তাকে আইনের হাতে তুলে দেবেন।”
তিনি মাদক, সন্ত্রাস ও বিভিন্ন অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান বলে আয়োজকদের বক্তব্যে উল্লেখ করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারীরা মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন, গণতন্ত্র এবং মানুষের অধিকার প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও উপস্থাপনা করেন লামা উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আরাফাত বুলবুল।
লামা বাজার প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মধ্য দিয়ে মাদক ও সন্ত্রাসবিরোধী এ র্যালির সমাপ্তি ঘটে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.