
বৃহস্পতিবার (৮অক্টোবর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক বেগম লায়লা শারমিন পৃথক এ তিনটি মামলায় এ রায় প্রদান করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই আদালতের অতিরিক্ত পিপি শামচুজ্জোহা শাহানশাহ।
আদালত সূত্রে জানাযায়, সলঙ্গা থানার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন, কুষ্টিয়ার মিরপুর থানার পুরাতন আজমপুর গ্রামের মো. আলম হোসেনের ছেলে মো. মানিকুর রহমান মানিক (২৫) এবং একই গ্রামের মৃত আশরাফ আলীর ছেলে মো. আশিক (২০)। বর্তমানে তারা পলাতক রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৩ সেপ্টেম্বর রাত ১টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার মেহেরপুর থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহনের একটি বাসে অভিযান চালায় পুলিশ। সলঙ্গা থানার হাটিকুমরুল-ঢাকা মহাসড়কের ঢাকা বাস স্ট্যান্ড সংলগ্ন হাজী ইমান আলী মার্কেটের সামনে অভিযানকালে মানিক ও আশিকের দুই সিটের মাঝখানে রাখা একটি কালো ট্রাভেল ব্যাগ থেকে ৪৭ বোতল ভারতীয় ফেনসিডিল ও নগদ ২৩ হাজার ৫০০ টাকা উদ্ধার করা হয়। এ ঘটনায় সলঙ্গা থানায় মো. মোস্তাফিজুর রহমান বাদী হয়ে মামলা করেন।
অন্যদিকে, সলঙ্গা থানার মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে রাজশাহীর গোদাগাড়ী থানার গঞ্জেশিবপুর গ্রামের মো. মাজেদ আলীর ছেলে মো. আবদুর নয়ন এবং ফরিদপুর গ্রামের মো. মইজুদ্দিনের ছেলে মামুনুর রশিদ। বর্তমানে তারা পলাতক রয়েছে।
মামলার নথি থেকে জানাযায়, ২০১৮ সালের ৭ আগস্ট সকাল ৮টার দিকে সলঙ্গা থানার রামারচর এলাকায় পরবত চায়ের দোকানের সামনে র্যাব-১২'র একটি দল অভিযান চালায়। এ সময় আমবোঝাই একটি ট্রাকে তল্লাশি চালিয়ে আসামিদের কাছ থেকে ৫৫০ বোতল ফেনসিডিল, একটি আমবোঝাই ট্রাক, তিনটি মোবাইল ফোন ও নগদ ৫ হাজার ৬৬৫ টাকা উদ্ধার করা হয়।
এছাড়া চৌহালী থানার একটি মাদক মামলায় মো. তোফাজ্জল হোসেন (৪৫) নামের আরও এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। তিনি চৌহালী উপজেলার চর শিমলাবাদ সরকারপাড়া গ্রামের মৃত নজরুল হক সরকারের ছেলে। তিনিও বর্তমানে পলাতক রয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০১১ সালের ২৭ নভেম্বর চৌহালীর সিমলাবাদ এলাকায় অভিযান চালিয়ে তোফাজ্জল হোসেনের কাছ থেকে ২৯ বোতল ফেনসিডিল ও একটি পুরোনো বাইসাইকেল উদ্ধার করা হয়। দীর্ঘ সাক্ষ্যগ্রহণ ও মামলার নথিপত্র পর্যালোচনা শেষে আদালত পৃথক এ তিনটি মামলায় এ রায় প্রদান করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.