প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৫:১৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৮, ২০২৬, ৮:৪৪ পি.এম
সিরাজগঞ্জে সলপের ঘোল, মাঠার কারখানাসহ যৌথ অভিযানে দুই লাখ ৪০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় সলপের ঘোল, মাঠার কারখানা, গ্যাস সিলিন্ডার ও শিশু খাদ্যের দোকানে উপজেলা প্রশাসন, জেলা ভোক্তা অধিদপ্তর ও নিরাপদ খাদ্যের যৌথ অভিযানে দুই লাখ ৪০ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার(৮ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম এর নেতৃত্বে সলপের ঘোল ও মাঠার কারখানায় অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে লেবেলবিহীন মাঠা, ঘোল, ঘি ও দই উৎপাদন করা এবং লেবেলবিহীন রাসায়নিক ব্যবহারসহ বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে
সলপ ঘোল এন্ড সাদেক খান দই ঘরের মালিক মো: আব্দুল মালেক খানকে ৫০হাজার টাকা, সলপ দই ঘরের মালিক আব্দুল খালেক খানকে ৫০হাজার টাকা, সলপ মাঠা ঘোল দই ঘরের মালিক মো: আব্দুর রাজ্জাককে ১০ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য আইনে সলপ কাশেম ঘোল মাঠা দই এন্ড মিষ্টান্ন ভাণ্ডারকে ১লাখসহ মোট দুই লাখ ১০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহার উপস্থিতিতে মিল্ক এনালাইজার এর মাধ্যমে দুধের বিশুদ্ধতা ও মান পরীক্ষা করা হয়। পরীক্ষায় ফ্যাটের পরিমান নির্ধারিত মাত্রার চেয়ে কম পাওয়া যায়।
এছাড়া উল্লাপাড়া বাজারে সিরাজগঞ্জ জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো : সোহেল শেখ এর নেতৃত্বে শিশু খাদ্যের দোকানে অভিযান পরিচালনা করা হয়। নকল ও লেবেলবিহীন শিশু খাদ্য বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স শফিকুল স্টোরের মালিক শফিকুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মেসার্স শরিফ স্টোরের মালিক শরিফুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানের পাশাপাশি বাজারে গ্যাস সিলিন্ডারের বাজার দর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক, ব্যবসায়ী নেতৃবৃন্দ ও উল্লাপাড়া মডেল থানার আইন-শৃঙ্খলা বাহিনী সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.