প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৯, ২০২৬, ৬:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৭, ২০২৬, ৭:১৬ পি.এম
চৌদ্দগ্রামে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের অবহিতকরণ কর্মশালা

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি : কুমিল্লার চৌদ্দগ্রামে পরিকল্পিত ভূমি ব্যবস্থাপনা নিশ্চিত করতে ভূমির সুষ্ঠু ব্যবহার ও কৃষিজমি সংরক্ষণে মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন সাবেক অতিরিক্ত সচিব ও ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার এ.আর.এম খালেকুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয়ের জিআইএস স্পেশালিস্ট মোঃ মাহবুবুর রহমান। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহাদাত হোসেনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি সৈয়দ সাফকাত আলী, উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ জোবায়ের হোসেন, উপজেলা প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান, ভূমি মন্ত্রণালয়ের অফিস সহকারী জাকির হোসেন আকন্দ, চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপির চেয়ারম্যান-প্যানেল চেয়ারম্যানসহ বিভিন্ন পর্যায়ের স্টেকহোল্ডারবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে ভূমি মন্ত্রণালয়ের মৌজা ও প্লটভিত্তিক ডিজিটাল ভূমি জোনিং প্রকল্পের টিম লিডার এ.আর.এম খালেকুজ্জামান বলেন, দেশের ভূমি ব্যবস্থাপনাকে আধুনিক ও প্রযুক্তিনির্ভর করতে মৌজা ও প্লটভিত্তিক ভূমির তথ্য ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ডিজিটাল ভূমি জোনিংয়ের মাধ্যমে কৃষিজমি, আবাসিক এলাকা, বাণিজ্যিক এলাকা, শিল্পাঞ্চল, জলাশয় ও অন্যান্য ভূমি আলাদাভাবে চিহ্নিত করা যাবে। ফলে অপরিকল্পিত ভূমি ব্যবহার রোধের পাশাপাশি কৃষিজমি ও জলাশয় সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া সহজ হবে। ডিজিটাল তথ্যভান্ডার তৈরি হলে ভূমি সংক্রান্ত বিভিন্ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ আরও সহজ হবে। পাশাপাশি ভূমি ব্যবহারের ধরন পরিবর্তনের তথ্য সংরক্ষণ ও পর্যবেক্ষণ করাও সম্ভব হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.