
ময়মনসিংহ প্রতিনিধি ময়মনসিংহের ভালুকায় এক নারী শ্রমিক (২৩) কে জোরপূর্বক তুলে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে দুইজনকে আটক করা হয়েছে । আল আমিন (৩৬) ও হুসেন (২২) নামে দুইজনকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ । এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে তিনজনকে আসামি করে ধর্ষণ মামলা দায়ের করেছেন। আটককৃত আল আমিন উপজেলার মল্লিকবাড়ী ইউনিয়নের নয়নপুর গ্রামের মৃত আতর আলীর ছেলে এবং হুসেন একই এলাকার মোস্তফা কামালের ছেলে। আটককৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অপর আসামি একই এলাকার আইন উদ্দিনের ছেলে ইকবাল হোসেনকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে বলে জানান পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী উপজেলার কাঠালী এলাকার স্কয়ার টেক্সকম ফ্যাক্টরিতে চাকরি করেন। গত ৪ অক্টোবর রাতে কারখানার ছুটি হওয়ার পর রাত আনুমানিক ১০টার দিকে মল্লিকবাড়ী মোড় থেকে অটোরিকশায় করে নয়নপুর এলাকায় এক বান্ধবীর বাড়িতে যাচ্ছিলেন তিনি। নয়নপুর ৯ নম্বর এলাকায় পৌঁছে পায়ে হেঁটে বান্ধবীর বাড়ির দিকে যাওয়ার সময় আসামিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ করেন ভুক্তভোগী। পরে তাকে আল আমিনের বসতঘরে নিয়ে মুখ কাপড় দিয়ে বেঁধে আসামিরা পালাক্রমে ধর্ষণ করে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।নির্যাতনের পর বিষয়টি কাউকে না বলার জন্য তাকে বিভিন্ন ধরনের হুমকি দেওয়া হয়। পরে ৫ অক্টোবর ভোর ৪টা ৪৫ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়। পরে ভালুকা মডেল থানায় গিয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে আল আমিন ও হুসেনকে গ্রেপ্তার করে আদালতে পাঠায়। ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, ‘মামলার প্রধান আসামিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। আল আমিন ও হুসেনকে আদালতে প্রেরণ করা হয়েছে। পলাতক আসামিকে দ্রুত আইনের আওতায় আনতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.