
মোঃ জাহাঙ্গীর আলম শায়েস্তানগরী নোয়াখালী প্রতিনিধি ; নোয়াখালীর সেনবাগ উপজেলার বীজবাগ নুরজাহান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষের তালা ভেঙে চারটি সিলিং ফ্যান, একটি ল্যাপটপ ও একটি চার্জার ফ্যানসহ মূল্যবান মালামাল লুটের অভিযোগ উঠেছে।
বুধবার সকালে বিদ্যালয়ে গিয়ে অফিস কক্ষের তালা ভাঙা দেখতে পান শিক্ষকরা। পরে কক্ষের ভেতরে থাকা দুটি স্টিলের আলমিরা ও একটি ফাইল কেবিনেটের তালা ভাঙা অবস্থায় পাওয়া যায়। এ সময় এসব মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া বেগম বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা বিভাগ ও সেনবাগ থানা পুলিশকে জানান। পরে তিনি বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দেন।
সেনবাগ থানার ওসি (তদন্ত) মো. হযরত আলী মিলন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে। তবে এখন পর্যন্ত খোয়া যাওয়া মালামাল উদ্ধার কিংবা ঘটনায় জড়িত কাউকে আটক করা যায়নি।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.