
ইয়ানূর রহমান : যশোরের শার্শায় নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ ভ্যানের গাছের সঙ্গে ধাক্কা লেগে আরিফ হোসেন (৩০) নামে হেলপার নিহত হয়েছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোর সাড়ে ৬টার দিকে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরিফ বগুড়ার শেরপুর থানার নওয়াপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
সুত্র জানায়, সাতক্ষীরা থেকে মুরগির বাচ্চা নিয়ে পিকআপ ভ্যানটি যশোরের দিকে যাচ্ছিল। পথে নাভারন-সাতক্ষীরা মহাসড়কের খাজুরা নামক স্থানে মসজিদের সামনে পৌঁছালে চালক পিকআপ ভ্যানটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় দ্রুতগতির পিকআপ ভ্যানটি রাস্তার পাশের একটি মেহগনি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এ দুর্ঘটনায় পিকআপ ভ্যানের হেলপার আরিফ হোসেন গুরুতর আহত হন। সংঘর্ষের শব্দ পেয়ে স্থানীয়রা ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করে দ্রুত শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।
নাভারন হাইওয়ে ফাঁড়ির এসআই আনিছুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত পিকআপ ভ্যানটি হেফাজতে নিয়েছে। স্থানীয়রা আহত হেলপারকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.