
নাজিরপুর (পিরোজপুর) প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুর উপজেলা সদর বাস স্ট্যান্ডে ডেঙ্গু প্রতিরোধ, সচেতনতা বৃদ্ধি এবং পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস, পিরোজপুরের আয়োজনে এবং ইউনিসেফ বরিশাল অঞ্চলের সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত করে রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব ও পাঠাগার।
অনুষ্ঠানের শুরুতে ডেঙ্গু প্রতিরোধে সাধারণ মানুষকে সচেতন করতে এবং পরিচ্ছন্নতার বার্তা নিয়ে নাজিরপুর সদর বাস স্ট্যান্ড এলাকায় একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালি শেষে রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের আহবায়ক মো. মেহেদী হাসান (রুবেল)-এর সভাপতিত্বে ও উক্ত ক্লাবের সদস্য সচিব শেখ নেওয়াজ শরীফ মুন্নার সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিস, পিরোজপুরের উপ-পরিচালক জনাব পরীক্ষিৎ চৌধুরী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুরের জেলা তথ্য অফিসার জনাব সাইফুদ্দিন আল মাদানী।
অনুষ্ঠানে অন্যান্য আলোচকদের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহবায়ক জনাব এইচ এম শামীম হাসান, সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. রিয়াদুল ইসলাম সেখ, রাজলক্ষ্মী কলেজ ছাত্রদলের সভাপতি মো. সৌরভ মিনা, শহীদ জিয়া ডিগ্রী কলেজ ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. শামীম শেখ এবং সেখমাটিয়া ইউনিয়ন ছাত্রদলের ছাত্রনেতা তানভীর হাওলাদার।
বক্তারা ডেঙ্গুর ভয়াবহতা তুলে ধরে নিজ নিজ ঘরবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, সচেতনতাই ডেঙ্গু প্রতিরোধের একমাত্র হাতিয়ার। এডিস মশার বংশবিস্তার রোধে জমা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে এবং সমাজের সর্বস্তরের মানুষকে ডেঙ্গু প্রতিরোধে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন রঘুনাথপুর স্পোর্টিং ক্লাব ও পাঠাগারের কার্যনির্বাহী সদস্য মো. মিরাজুল ইসলাম, মো. মিজানুর রহমান (লিটন), মো. ফেরদৌস হোসেন, মো. আশিক তামিমসহ নাজিরপুরের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক সমাজ।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.