
লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ী থানায় অফিসার ইনচার্জ (ওসি)হিসেবে শহীদুল ইসলাম যোগদানের পর মাদকবিরোধী অভিযান জোরদার হয়েছে। ধারাবাহিক অভিযানে মাদক কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে একের পর এক অভিযান ও আইনগত ব্যবস্থা নেওয়ায় মাদক কারবারিদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, ওসি শহীদুল ইসলাম দায়িত্ব নেওয়ার পর গত আগস্ট মাসে ১৬ জন মাদক কারবারির বিরুদ্ধে ১০টি নিয়মিত মাদক সংক্রান্ত মামলা করা হয়।এসব মামলায় ১৪ জন আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।অপর দুই আসামি পলাতক রয়েছে।
অভিযানকালে আসামিদের কাছ থেকে ১২৮পিস ইয়াবা,১৫ পুরিয়া হেরোইন এবং ১৮১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সময়ে ফুলবাড়ী পৌরসভাসহ থানার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২জন মাদকসেবীকে আটক করা হয়।পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
এদিকে সেপ্টেম্বর মাসেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখে ফুলবাড়ী থানা পুলিশ।বিগত মাসে ১৮ জন আসামির বিরুদ্ধে ১২টি নিয়মিত মাদক মামলা করা হয় এবং ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় পুলিশের অভিযানে ৩২৮পিস ইয়াবা,৪০পিছ ট্যাপেন্টাডল,১১২গ্রাম গাঁজা এবং ২০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।
এ ছাড়া সেপ্টেম্বর মাসে ফুলবাড়ী পৌরসভাসহ থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২৭জন মাদকসেবীকে আটক করা হয়।পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ(ওসি)শহীদুল ইসলাম বলেন, “ফুলবাড়ীতে মাদক কারবারিদের কোনো স্থান হবে না।বিগত সময়ে যারা মাদক কারবারির সঙ্গে জড়িত থেকেও ধরাছোঁয়ার বাইরে ছিলেন, আমাদের চৌকস কর্মকর্তারা তাদের আইনের আওতায় আনতে সক্ষম হয়েছেন।মাদকের বিরুদ্ধে এ অভিযান ও গ্রেপ্তার কার্যক্রম অব্যাহত থাকবে।”
পুলিশের এমন ধারাবাহিক অভিযানে মাদক কারবারিদের দৌরাত্ম ও সেবন কারীদের সংখ্যা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন স্থানীয়রা।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.