
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী গঠিত ভারত প্রত্যাগত উপজাতীয় শরণার্থী প্রত্যাবাসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন-সংক্রান্ত টাস্কফোর্সের চেয়ারম্যান হিসেবে স্বপন কুমার চাকমাকে নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (৪ অক্টোবর) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয়-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে স্বাক্ষরিত পার্বত্য চট্টগ্রাম চুক্তির আলোকে গঠিত টাস্কফোর্সের চেয়ারম্যান পদে স্বপন কুমার চাকমাকে নিয়োগ দেওয়া হয়েছে।
স্বপন কুমার চাকমা খাগড়াছড়ি সদর উপজেলার কল্যাণপুর এলাকার ২৬২ নম্বর গোলাবাড়ীর বাসিন্দা। তার পিতার নাম সুখময় চাকমা।
সরকারি প্রজ্ঞাপনে বলা হয়েছে, এ নিয়োগ অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। একই সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর ও কর্মকর্তার কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.