প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৬:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৯:৫৭ পি.এম
নওগাঁয় সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে স্কুল শিক্ষক নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর সাপাহারে সিএনজি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে আবু সাঈদ (৫২) নামে এক স্কুল শিক্ষক নিহত হয়েছেন। সোমবার (৫অক্টোবর) দুপুরে সাপাহার-খঞ্জনপুর সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত শিক্ষক আবু সাঈদ উপজেলার আইহাই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ও সীমান্তবর্তী ঝাড়পুকুর নওপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ব্যক্তিগত কাজে শিক্ষক আবু সাঈদ খঞ্জনপুর থেকে সাপাহার যাচ্ছিলেন। পথিমধ্যে সিএনজি ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনি গুরুতর আহত হন। এ দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য সাপাহার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে স্থানান্তর করা হয়। সেখানে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তার মৃত্যু হয়। তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন, সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন রেজা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয় আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.