
লিমন হায়দারঃ দিনাজপুরের চিরিরবন্দরে মোকছেদুল ইসলাম নামে এক ভ্যানচালকের মরদেহ ধানক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ।ধারণা করা হচ্ছে,তাকে শ্বাসরোধে হত্যা করে ভ্যানটি ছিনতাই করা হয়েছে।
নিহত মোকছেদুল ইসলাম উপজেলার চিরিবাসডাঙ্গা(কোম্পানি মোড়)এলাকার মৃত-আব্দুল মান্নান এর পুত্র।
৫ই অক্টোবর(সোমবার) সকালে চিরিরবন্দর উপজেলার ফুলটঙ্গী ঈদগাঁও মাঠের পাশে ধানক্ষেত পাওয়া যায় হতভাগা এই ভ্যান চালকের লাশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে,নিহত মোকছেদুল পেশায় একজন ভ্যানচালক এবং তিনি রাতেও ভ্যান চালাতেন।
গত রবিবার দিনগত রাতে দুর্বৃত্তরা তাকে হত্যা করে ভ্যান নিয়ে সটকে পড়ে বলে ধারণা করা হচ্ছে। সোমবার ভোরে স্থানীয়রা ধানক্ষেতে তার মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে চিরিরবন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধারের সময় নিহতের গলায় গামছা ও লুঙ্গি পেঁচানো অবস্থায় পাওয়া যায়।
চিরিরবন্দর থানার অফিসার ইনচার্জ(ওসি) মাহমুদুন নবী জানান,এটি একটি হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে এবং ভ্যান ছিনতাইয়ের বিষয়টিও গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।মরদেহটি ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।এ ঘটনার সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.