প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৬:৫৪ পি.এম
সিরাজগঞ্জে গ্যাস সিলিন্ডার ডিলার ও খুচরা দোকানে ভোক্তা অধিদপ্তরের অভিযান

সিরাজগঞ্জ প্রতিনিধি : সরকারী নির্ধারিত মূলে বিক্রি ও কৃত্রিম সংকট সৃষ্টি যেন না করতে পারে এজন্য ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ জেলা কার্যালয় কর্তৃক সদর উপজেলার রেলগেট, বাজার স্টেশন ও চামড়াপট্টি এলাকায় সরকার নির্ধারিত ১২ কেজি গ্যাস সিলিন্ডার ১৮৩৭ টাকা দরে বিক্রি হচ্ছে কিনা সে বিষয়ে যমুনা গ্যাসের ডিলার পয়েন্ট ও খুচরা দোকানে অভিযান পরিচালনা করা হয়।
সোমবার (৫ অক্টোবর) দুপুরে এ অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: সোহেল শেখ। ভোক্তা পর্যায়ে গ্যাস সিলিন্ডার ১৮০০-১৮৩০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে কিনা তা ডিলার ও খুচরা দোকানে বাজারদর ও সরবরাহ পরিস্থিতি তদারকি করা হয়। সরকার নির্ধারিত মূল্যে গ্যাস সিলিন্ডার বিক্রি হওয়ায় জরিমানা করা হয়নি। বাজারে সরকার নির্ধারিত দামে গ্যাস সিলিন্ডার বিক্রির নির্দেশনা দেওয়ার পাশাপাশি কৃত্রিম সংকট সৃষ্টি না করার জন্য এসময় ব্যবসায়ী নেতৃবৃন্দকে আহ্বান জানানো হয়। পরে এসএস রোড, বড় বাজারে ফলের দোকানে তদারকি করা হয়। মূল্য তালিকা হালনাগাদ না থাকা, পণ্যের লেবেলে মোড়ক না থাকার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মেসার্স বিসমিল্লাহ আমের আড়তকে দুই হাজার টাকা এবং মেসার্স আলম ফল ভান্ডারকে এক হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। অভিযানে সংশ্লিষ্ট ব্যবসায়ী নেতৃবৃন্দ ও আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সোহেল শেখ
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.