প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৬, ২০২৬, ৭:০৬ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৫, ২০২৬, ৫:৫০ পি.এম
ভালুকায় হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়নের আওলাতলী গ্রামে এলাকাবাসীর বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আওলাতলী এলাকার ‘শান্তিপ্রিয় এলাকাবাসীর উদ্যোগে সোমবার (৫ অক্টোবর) সকাল ১০টায় সিডষ্টোর-পালগাও সড়কে আওলাতলী ধরনীর বাঁশঝাড় নামক স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাতলী গ্রামের জামাল নামের এক ব্যক্তির বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় স্থানীয় ১১জনের বিরুদ্ধে সিআর মামলা নং-(১০৩৮)২৬ দায়ের করা হয়েছে বলে তারা দাবি করেন। এসময় মানববন্ধনে মাদক নির্মূল কমিটির সভাপতি হবিরবাড়ী ইউনিয়ন যুবদল যুগ্ম সাধারণ সম্পাদক শাহজাহান কবিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, ২নং ওয়ার্ড সভাপতি মকবুল হোসেন, উপজেলা ছাত্রদলের সভাপতি রিয়াদ পাঠান, বিএনপি নেতা সিরাজুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী শরাফত আলী,বিশিষ্ট ব্যবসায়ী
হাফিজ উদ্দিন, বিশিষ্ট ব্যবসায়ী কমুর উদ্দিন, আবুল হোসেন মাষ্টার, দুলাল মাষ্টার, যুবদল নেতা আরফান, যুবদল নেতা জাহাঙ্গীর তালুকদার, যুবদল নেতা স্বপন তালুকদার, লোকমান ফকির, উজ্জ্বল সরকার, হাজ্বী দুলাল, হযরত আলী ফরাজী,
বক্তারা বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকবিরোধী সামাজিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে কোনো নিরপরাধ ব্যক্তিকে হয়রানি করা হলে তা মেনে নেওয়া হবে না। তারা দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান। এ সময় বক্তারা প্রশাসনের কাছে বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.