
লিমন হায়দারঃ দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণ কাজের স্মৃতিফলক উদ্বোধন করে ফুলবাড়ী বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন সংসদীয় আসন দিনাজপুর-৫ এর সংসদ সদস্য এ.জেড.এম. রেজওয়ানুল হক।
রোববার (৪ অক্টোবর)রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী শাখা যমুনা নদীর ব্রিজের পশ্চিম পাড়ে জেলা পরিষদ ডাকবাংলো সংলগ্ন স্থানে এ স্মৃতিফলকের উদ্বোধন করা হয়।
ফুলবাড়ী পৌর শহরে একটি পার্কের অতীব প্রয়োজন ছিল।স্বাধীনতার পর থেকে কেউ এবিষয়ে উদ্যোগ গ্রহণ করেননি।
অবশেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাছান এর উদ্যোগে পার্ক নির্মাণে সার্বিক সহযোগিতা করছেন সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।এটিকে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসান, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি)এ.এস. এম.শাহাদাত হোসেন, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন,উপজেলা প্রাণিসম্পদ অফিসার সারোয়ার হাসান, উপজেলা প্রকৌশলী সফিকুল ইসলাম এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের নির্বাচনী সমন্বয়ক আলাউদ্দিন মাস্টার,সমন্বয়ক সাহাজুল ইসলামসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
স্মৃতিফলক উদ্বোধনের পাশাপাশি নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করা হয়।
এরপর শিবনগর ইউনিয়নে অসহায় রিকশাচালক খোকনের পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন তিনি।
শেষে উপজেলা হল রুমে বিভিন্ন সংগঠনের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন সাংসদ এ জেড এম রেজওয়ানুল হক।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.