
ইয়ানূর রহমান : যশোরে নাশকতার পরিকল্পনা ও সন্ত্রাসবিরোধী মামলায় সাহিদুর রহমান শিশিরকে ডিবি পুলিশ আটক করেছে। রোববার তাকে আদালতে সোপর্দ করা হলে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।
আটককৃত শিশির যশোর শহরের বেজপাড়া তালতলা এলাকার তোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ জানায়, যশোর জেলা গোয়েন্দা শাখার এসআই রকি মণ্ডল সঙ্গীয় ফোর্সের সহায়তায় ৩ অক্টোবর রাতে কোতোয়ালি মডেল থানাধীন পুলেরহাট এলাকা থেকে শিশিরকে আটক করেন।
মামলার এজাহারে বলা হয়েছে, গত ২৮ আগস্ট সকাল সোয়া ৭টার দিকে যশোর শহরের নিউমার্কেট মোড় থেকে পালবাড়ীগামী সড়কের কাজীপাড়া-কাঁঠালতলা এলাকায় একটি ব্যবসা প্রতিষ্ঠানের সামনে ৩৫০ থেকে ৪০০ জনের একটি দল কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ব্যানারে মিছিল করে। এ সময় সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা ছত্রভঙ্গ হয়ে চলে যান বলে মামলার অভিযোগে উল্লেখ রয়েছে। ওই মামলায় জড়িত থাকার অভিযোগে শিশিরকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.