
ইয়ানূর রহমান : যশোরের শার্শায় পুলিশের অভিযানে ৩৫পিস ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক কারবারি আটক হয়েছে।
আটক মাদক কারবারিরা হলেন, শার্শার রাড়ীপুকুর স্কুলপাড়া এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে সোহাগ হোসেন (২৮), রামপুর গ্রামের আজিবর খাদিমদারের ছেলে কামরুল হাসান (৩৩) ও নুর মিয়ার ছেলে মিলন হোসেন (৪২)।
পুলিশ জানায়, শনিবার (৩ অক্টোবর) রাত ১১টার দিকে শার্শা থানার এসআই চঞ্চল কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে কায়বা এলাকার রাড়ীপুকুর এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানের একপর্যায়ে রাড়ীপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে সোহাগ হোসেনকে আটক করা হয়।
পুলিশের দাবি, এ সময় তার হেফাজত থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। পরে জব্দ করা ইয়াবাসহ তাকে থানায় নেওয়া হয় এবং তার বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।
অপর এক অভিযান শনিবার (৩ অক্টোবর) রাত ৮টায়। গোপন সংবাদের ভিত্তিতে শার্শা থানার টেংরা গ্রামের মাকলার বিল এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় চার রাস্তার মোড়ের পশ্চিম পাশ থেকে কামরুল হাসান ও মিলন হোসেনকে আটক করা হয়।
পুলিশের দাবি, কামরুল হাসানের হেফাজত থেকে ১৫টি ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে। পরে জব্দ করা ইয়াবাসহ আটক দুজনকে থানায় নেওয়া হয় এবং তাদের বিরুদ্ধে লিখিত এজাহার দাখিল করা হয়।
শার্শা থানার ওসি শামিনুল হক জানান, এ ঘটনায় নিয়মিত মাদক মামলা হয়েছে। আটক ব্যক্তিদেরকে আদালতে পাঠানো হয়েছে।#
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.