প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৫:২১ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ৯:২২ পি.এম
সিরাজগঞ্জে পূর্বের শত্রুতার জেরে যুবককে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ সদর উপজেলার মেছড়ায় পূর্বের শত্রুতার জেরে আমিনুল ইসলাম নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার খবর পাওয়া গেছে।
শনিবার দুপুরের দিকে উপজেলার মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম মেছড়া ইউনিয়নের রূপসা বাজার এলাকার মৃত ছোহরাব আলীর ছেলে।
নিহত আমিনুল ইসলামের চাচাতো ভাই নান্নু জানান, গত তিন মাস আগে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিপক্ষের আবুল কালাম ও তার ছেলেদের সাথে আমিনুলের বিরোধ হয়। এনিয়ে স্থানীয়ভাবে বিষয়টি মীমাংসার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
ওই বিরোধের জের ধরে আজ শনিবার দুপুরে আবারও তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আবুল কালাম ও তাঁর ছেলেরা আমিনুলকে তুলে নিয়ে দা, হাতুরি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নৌকায় করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া পথে তাঁর মৃত্যু হয়।
এবিষয়ে সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজনের মারধরে আমিনুল ইসলামের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাঁর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.