
মোঃ আবু মুছা স্বপন, ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি-
নওগাঁর ধামইরহাটে বড়শিবপুর (মাষ্টারপাড়া)এলাকায় জমিজমার বিরোধ ও করলা খেতে ছাগল প্রবেশকে কেন্দ্র করে কৃষক হত্যা মামলায় রেকর্ডের ৫ ঘন্টার ব্যবধানে হত্যায় জড়িত ৭ জন আাসামী গ্রেফতার করেছে ধামইরহাট থানা পুলিশ। এ সময় হত্যা কাজে ব্যবহৃত চাকুটিও উদ্ধার করা হয়। হত্যাকান্ডের পর আসামীরা গাঁ ঢাকা দিলে পার্শবর্তী জয়পুরহাট জেলার পাঁচবিবি থেকে সিআইডি ডিপার্টমেন্টের চৌকশ অফিসার ও ধামইরহাট থানার বর্তমান অফিসার ইনচার্জ মো. মিন্টু রহমানের নেতৃত্বে মাত্র ৫ ঘন্টার সাড়াশি অভিযান চালিয়ে প্রধান আসামীসহ ৭ জনকে গ্রেফতার করা হয়। দ্রুত তম সময়ে আসামী গ্রেফতারে ভুক্তভুগীর পরিবার প্রাথমিক সস্তি প্রকাশ করেছেন। আটককৃতর হলেন, একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে রাকিবুল ইসলাম রনি, মৃত আ. গফুরের ছেলে আব্দুল হাকিম, কফিল উদ্দিন, ফেরদৌস হোসেনের স্ত্রী আকলিমা বেগম, মৃত ইসমাইল হোসেনের স্ত্রী হামিদা বেগম, আব্দুল হাকিমের স্ত্রী ফরিদা বেগম, রাকিবুল ইসলাম রনির স্ত্রী জিয়াসমিন।
এজাহার সূত্রে জানা গেছে, ২ অক্টোবর বিকেল সাড়ে ৫ টায় করলা খেতে ছাগল যাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেম ও রনিদের মধ্যে মারামারির ঘটনায় আবুল কাশেম পক্ষের মোট ৫ গুরুতর জখম হয়ে জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি হন। সেখানে জখমী আবুল কাশেম মৃত্যুবরণ করেন। তার স্ত্রী গুরুতর অসুস্থ অবস্থাযয় বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি আছে, তার অবস্থাও আশংকা জনক।। আপর জখমীরা জয়পুরহাট সদর হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় ভিকটিমের ছেলে আবু সাঈদ হোসেন বাদী হয়ে ধামইরহাট থানায় একটি একটি হত্যা মামলা দায়ের করেন।
আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা রয়েছে বলে ওসি মিন্টু রহমান জানান। উল্লেখ্য সম্প্রতি ধামইরহাটে আমবাগানে হত্যা করে লাশ পুড়িয়ে দেওয়া সহ বিভিন্ন ক্লু লেস মামলার সফল তদন্ত ও প্রকৃত ঘটনা উদঘাটনসহ আসামী গ্রেফতার করায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার নওগাঁ কর্তৃক সংবর্ধিত হয়েছেন ওসি মিন্টু রহমান।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.