
সৃজিত মুখার্জির পরিচালনায় আগামী দুর্গাপূজায় বড় পর্দায় মুক্তি পেতে চলেছে ‘কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত’। এই সিনেমায় আবির চ্যাটার্জির বিপরীতে অভিনয় করেছেন মিমি চক্রবর্তী। এর আগেও ‘রক্তবীজ’ সিনেমায় তারা একসঙ্গে কাজ করেছিলেন। তবে এবারের সিনেমায় তারা দুজনই তরুণ বিপ্লবীর চরিত্রে স্ক্রিন শেয়ার করছেন।
বিপ্লবী মানেই মনে কোনো ভয় না থাকা এবং সাহসের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলা। কিন্তু এই সিনেমার প্রচারে অংশ নিয়ে মিমি চক্রবর্তী এমন এক ভয়ের কথা সামনে এনেছেন, যা এতদিন তিনি গোপন রেখেছিলেন। এক সাক্ষাৎকারে মিমি চক্রবর্তী জানিয়েছেন, এখনো রাতে তার ঠিকমতো ঘুম হয় না।
বহু বছর ধরে মিমি টালিউড ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন, তবুও নতুন কোনো সিনেমার শুটিং শুরু হওয়ার আগের রাতে এক অজানা ভয় তাকে তাড়া করে বেড়ায়। কেন তিনি রাতে ঘুমাতে পারেন না, তা ব্যাখ্যা করতে গিয়ে মিমি জানান, এই ভয় মূলত নতুন কাজ শুরুর আগের মানসিক চাপ। নিজের এই ভয় কাটাতে শুটিংয়ের প্রথম দিন নির্ধারিত সময়ের ১৫ মিনিট আগেই তিনি ফ্লোরে পৌঁছে যান। সেটে কারা রয়েছেন এবং সবাই কীভাবে কাজ করছেন, তা খুব কাছ থেকে লক্ষ্য করেন।
এদিকে ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’ ছবিতে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের ভূমিকায় দেখা যাবে টোটা রায় চৌধুরীকে। একই সঙ্গে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অমর সৃষ্টি ‘পথের দাবী’র সব্যসাচী চরিত্রে থাকছেন আবির চট্টোপাধ্যায়। এ ছাড়া এই সিনেমায় গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন মিমি চক্রবর্তী, দিব্যাণী মণ্ডল ও ঋক চট্টোপাধ্যায়।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.