প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ৩, ২০২৬, ১২:০৯ এ.এম
নওগাঁয় ছাগলে করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে একজন নিহত

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর ধামইরহাটে ছাগলে জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের ছুরিকাঘাতে আবুল কাশেম (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪জন। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত আবুল কাশেম উপজেলার বড় শিবপুর মাস্টারপাড়া গ্রামের মৃত রাজ মাহমুদ মন্ডলের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই মুক্তার আলী ও ভাইয়ের স্ত্রী রেখা বেগম, বড় ভাই বদিউল ইসলাম এবং ছোট ভাই ইমরান আলী গুরুতর জখম হয় জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, শুক্রবার বিকালে একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে রনির জমির করলা গাছ খাওয়াকে কেন্দ্র করে আবুল কাশেমের পরিবারের সাথে বাক-বিতণ্ডা হয়। পরে সেই বাক-বিতণ্ডা থেকে এক পর্যায়ে চরম ধস্তাধস্তি ও মারামারিতে রুপ নেয়। মারামারির এক পর্যায়ে রনি ধারালো চাকু দিয়ে আবুল কাশেমকে সজোরে আঘাত করেন। গুরতর আঘাতপ্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান ভিকটিম আবুল কাশেম।
স্থানীয়রা আরো জানায়, উভয়ের মধ্যে পূর্বে থেকে জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.