প্রিন্ট এর তারিখঃ অক্টোবর ৪, ২০২৬, ৫:৫৫ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২, ২০২৬, ৯:১০ পি.এম
নওগাঁয় সনাতনী নারীর সাথে পরকীয়ার অভিযোগে এক ইউপি সদস্য পদপ্রার্থী আটক

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর মান্দায় এক সনাতনী (হিন্দু) নারীর সাথে পরকীয়া সম্পর্কের অভিযোগে জিয়াবুর রহমান (৪২) নামে এক ইউপি সদস্য প্রার্থীকে আটক করেছে থানা পুলিশ। এ সময় ওই নারীকেও আটক করা হয়।
পরে কোনো বাদি না থাকায় আজ শুক্রবার (২রা অক্টোবর) দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাতে উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকায় ঘটে।
আটক জিয়াবুর রহমান জোতবাজার গোডাউনপট্টির আফজালের ছেলে। তিনি নুরুল্লাবাদ ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী বলে জানা গেছে। আটক নারী জোতবাজার এলাকার শ্রী সুব্রত দাসের স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে জোতবাজার এলাকায় একটি ঘরে ওই নারীর সঙ্গে পরকিয়া করতে যায় জিয়াবুর রহমান। এরপর বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে আটক করে থানায় নিয়ে আসে। পরে কোনো বাদী না থাকায় শুক্রবার দুপুরে প্রসিকিউশনের মাধ্যমে তাদের আদালতে পাঠানো হয়েছে। আদালত তাদের জেলহাজতে পাঠিয়েছেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.