
সাঁথিয়া(পাবনা)প্রতিনিধিঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মুজিবুর রহমান বলেন,বিএনপিকে প্রত্যাখ্যান করে দেশে আল্লাহর আইন ও কোরআনের শাসন কায়েম করতে হবে। জামায়াত ক্ষমতায় না গেলে দেশের উন্নয়ন হবেনা। কোরানের সংসদ গঠন করতে হলে আগামী ১২ তারিখে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে।
জামায়াত ক্ষমতায় গেলে মা-বোনেরা সম্মান পাবে।কৃষক শ্রমিকের উন্নয়ন হবে। শ্রমিক হবে মালিক।দেশে যে জুলুম-নির্যাতন চলছিল ২৪এর গণঅভ্যুত্থানে জামাত-শিবির দেশ থেকে ফ্যাসিবাদকে উৎখাত করেছে।কোরানের আইন চালু হলে বাংলাদেশ মানবিক দেশে পরিনত হবে।যারা দেশে জুলুম করবে তাদের সড়িয়ে দিয়ে দেশকে মানিবক দেশ ও ইসলামী আদর্শে দেশ গড়তে হবে।শুক্রবার(৬ফেব্রুয়ারী)বিকেলে পাবনার সাঁথিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় ফুটবল মাঠে সাঁথিয়া উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারী সহকারী অধ্যাপক আনিসুর রহমানের সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৬৮পাবনা-১(সাঁথিয়া উপজেলা)বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনিত ও ১১দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী প্রয়াত আমীর শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সুযোগ্য পুত্র ড.ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন,সদ্য এনসিপিতে যোগদানকারী সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী মেজর(অবঃ)মঞ্জুর কাদের,জেলা জামায়াতের আমীর অধ্যাপক আবু তালেব মন্ডল,সেক্রটারি মাওলানা অধ্যাপক আব্দুল গাফ্ফার খান। আরো বক্তব্য দেন, সাপ্তাহিক সোনার বাংলার চেয়াারম্যান এ কে এম রফিকুন্নবী, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ডাঃ আব্দুল বাসেত খান,সাঁথিয়া পৌর জামায়াতের আমীর হাফেজ মাওলানা আব্দুল গফুর,মাওলানা নিজামী পুত্র ডাক্তার নাইমুর রহমান খালেদ,জামায়াত নেতা মাওলানান আব্দুল মালেক,মোস্তফা কামাল মানিক,প্রকৌশলী মোসলেম উদ্দিন,মাওঃ আলহাজ উদ্দিন,মেহেদী হাসান ও পাবনা জেলা ছাত্র শিবিরের সভাপতি মুন্নাফ হোসাইন প্রমুখ। জনসভায় উপজেলার নাগডেমরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজুর রহমান হাফিজ জামায়াতে ইসলামে যোগদান করেন।
সম্পাদক ও প্রকাশক : একরামুল হক বেলাল
ঢাকা অফিস-২২,মা ভিলা ,পূর্ব তেজতুরী বাজার,ফার্মগেট-১২১৫,
ইমেইল-spnews17@gmail.com
রেলওয়ে পার্ক,পার্বতীপুর,দিনাজপুর। ০১৭১২৩৭০৮০০
© 2026 Songbad Protikkhon-Spnewsbd. All rights reserved.